লেক্সার বেস্ট রিজিওনাল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড

১১ জুন, ২০২৪ ১৪:১৬  

ফ্লাশ মেমোরি কার্ড নির্মাতা হিসেবে ইউরোপের শীর্ষ ব্র্যান্ড লেক্সার ইন্টারন্যাশনালের সঙ্গে ব্যবসায় অংশীদারিত্বের তৃতীয় বর্ষে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে বর্ষসেরা আঞ্চলিক পরিবেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আইটি পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। তাইওয়ানের রাজধানী তাইপ অনুষ্ঠিত লেক্সার গালা নাইট ২০২৪-এ এই সম্মাননা গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৫ জুন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবসায় অংশীদারদের নিয়ে অনুষ্ঠিত গালা নাইটে এই পুরস্কার হস্তান্তর করেন লেক্সার ইন্টারন্যাশনাল সিইও রায়ান লি (Ryan Li)। এসময় লেক্সার এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার উইলিয়াম লু ((William Lu) এবং গ্লোবাল ব্র্যান্ড পরিচালক জসীম উদ্দিন খোন্দকার মঞ্চে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেক্সার এরিয়া সেলস ম্যানেজার আব্যি হসু (Abby Hsu), লেক্সারের বাংলাদেশ মার্কেটিং ম্যানেজার মরগান (Morgan) এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে লেক্সার ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার মীর হোসেন সোহাগ।

গত ৩ বছরে বাংলাদেশের বাজারে কম্পিউটার কম্পোনেন্টস ক্যাটাগরিতে লেক্সারের বিশেষ জনপ্রিয়তার পিছনে গ্লোবাল ব্র্যান্ডের অন্যতম গুরুত্বের সৌজন্যতা জানিয়েছেন লেক্সারের মার্কেটিং ম্যানেজার মরগান।